রাজস্থানের কুলধারা গ্রামটা ;ভূতের গ্রাম হিসেবে বিশ্ব বিখ্যাত। ১৮২৫ সাল থেকে এই গ্রাম পুরোপুরি পরিত্যাক্ত। কোনো এক রাতে সমস গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর থেকে অভিশপ্ত ভুতুড়ে গ্রাম হিসেবে এই গ্রামটি পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সলমীর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রামটা এখন ধ্বংসপ্রাপ্ত। এই গ্রামটা পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা ১২৯১ সালে প্রতিষ্ঠিত হয়। সুলতানি যুগে পলিওয়ালরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায়। ব্যাবসায়িক দক্ষতা ছাড়াও পলিওয়ালরা কৃষিসংক্রান্ত জ্ঞানের জন্য সর্বজনবিদিত ছিল। 

কিন্তু ১৮২৫ সালে কুলধারা এবং এর আশেপাশের আরও ৮৩ টি গ্রামের অধিবাসীরা এক রাতের ভিতরেই কোথায় যেন উধাও হয়ে যায়। স্রেফ উধাও। আজ পর্যন্ত এই গ্রামের উধাও হয়ে যাওয়া মানুষদের কারও কোন হদিশ খুঁজে পাওয়া যায়নি। লোকগাথা অনুযায়ী, এলাকার রাজপুত্র সেলিম/সালিম সিং, একবার গ্রাম পরিদর্শনে এসে গ্রামের সর্দারের মেয়ের প্রেমে পড়ে যান এবং বিয়ে করতে চান। যুবরাজ হুমকি দেয়, যদি তাঁর সাথে সর্দারের মেয়ের বিয়ে না দেয়া হয়, তবে গ্রামের উপর প্রচুর কর ধার্য করা হবে। কিন্তু ভিন্ন জাতের হওয়ায় গ্রামবাসীরা কেউ এই বিয়েতে রাজি হয় না।

সালিম সিংয়ের সাথে বিয়ে ঠেকাতে গ্রামের সর্দার এবং অন্য ৮৩ টা গ্রামের লোকসহ সবাই গ্রামত্যাগ করে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু রহস্যটা হল, কেউই এতগুলো মানুষকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে দেখেনি বা কোথায় তারা গিয়েছে কেউই জানেনা। তারা স্রেফ ভ্যানিসড্।

বর্তমানে এই গ্রামকে কেন্দ্র করে রিসোর্ট, হোটেল, লজ তৈরি হয়েছে। প্রতি বছর ললক্ষাধিক মানুষ এখানে ঘুরতে আসে। জয়শলমির থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত এই গ্রামে পৌছানোর জন্য রাস্তাঘাট, যানবাহনের উন্নতি হয়েছে। চাইলে এবারের পুজোর ছুটিতে যাওয়া যেতেই পারে রাজস্থান। ঘুরে দেখা যেতেই পারে কুলধরা গ্রাম। ভারতের সর্বসেরা ভুতুড়ে একটা গ্রাম।
আর যারা সময়ের অভাবে অথবা ভুতের ভয়ে এই গ্রামে যেতে পারছেন না, তারা গুগল ম্যাপ সার্চ করে ঘুরতে পারেন। লিঙ্ক https://maps.app.goo.gl/5dD1x9CjgZu1VNRv5
আরও বিস্তারিত জানতে কৌতুহল হলে গুগলে অথবা ইউটিউবে গিয়ে kuldhara village লিখে সার্চ দিতে পারেন।

প্রতিবেদন টি ভালো লাগলে সেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন🙏 
পেজটি প্রথম দেখে থাকলে একটা ফলো দিয়ে পরবর্তী প্রতিবেদনের জন্য উৎসাহ দেবেন 💞❤️

ধন্যবাদ 🙏

#rajasthantourism #kuldhara #rajasthan #huntedvillage #pappuroycyclist

Post a Comment

নবীনতর পূর্বতন